আইসক্রিম রেসিপি

 আইসক্রিম রেসিপি



ভ্যানিলা আইসক্রিম




উপকরণ:

১/২ কাপ তরল দুধ

২ টেবিল চামচ গুড়ো দুধ

২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার

১/২ চা চামচ ভ্যানিলা পাওডার অথবা ভ্যানিলা এসেন্স

১/২ কাপ Whipped ক্রিম

১/৪ কাপ কন্ডেন্স মিল্ক

প্রস্তুতপ্রণালী:

১. একটি পাত্রে তরল দুধ, কর্নফ্লাওয়ার, গুড়ো দুধ ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর পাত্রটি চুলায় উঠিয়ে অল্প আচেঁ ৩/৪ মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঘন তখতখে মিশ্রণ তৈরি করুন। কোনো ভাবেই যেনো পাত্রের নিচে লেগে না যায়। তাই অনবরত নাড়তে থাকুন।

২. মিশ্রণটি ঘণ হয়ে গেলে নামিয়ে একেবারে ঠান্ডা করে নিন।

৩. একটি ঠান্ডা বাটিতে whipped ক্রিম নিয়ে প্রথম এক মিনিট অল্প স্পিডে বিট করে নিন। এরপর তাতে কনডেন্স মিল্ক, ভ্যানিলা পাওডার দিয়ে আবারো ভালো ভাবে বিট করুন। সবশেষে সেই ঘন দুধের মিশ্রণটি দিয়ে আরো ১/২ মিনিট বিট করে নিন। ( দুধের মিশ্রণ টি অবশ্যই ঠান্ডা হতে হবে কোনো ভাবে গরম হতে পারবে না)

৪. বিট করা হয়ে গেলে আইসক্রিমটি যেকোনো মোল্ড, কাপ, বা বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিন কমপক্ষে ২০ ঘন্টার জন্যে।

৫. ২০ ঘন্টা পর নামিয়ে পরিবেশন করুন।

চকলেট আইসক্রিম 

উপকরণ:

১ কাপ whipped ক্রিম
১/৩ কার কনডেন্স মিল্ক
১/২ কাপ মেলটেড ডার্ক চকলেট
১/২ চা চামচ চকলেট এসেন্স

প্রস্তুতপ্রণালী:

১. একটি মিক্সিং বাটিতে হইপড ক্রিম নিয়ে অপ্ল স্পিডে ২ মিনিট বিট করতে হবে। এরপর বাকি উপকরণ একে একে মিশিয়ে ৩/৪ মিনিট মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করতে হবে।

২. বিট করা হয়ে গেলে মিশ্রণটি আইসক্রিম মোল্ডে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে ২০ ঘন্টা। মাঝে ১০ ঘন্টায় একবার বের করে সেটাকে পুনরায় বিট করে আবার ফ্রিজে রেখে দিতে হবে।

৩. পরিবেশনের আগে চকলেট সোস বা চকলেট চিপস দিয়ে সাজিয়ে নিন।

কাস্টার্ড আইসক্রিম 




উপকরণ:

২/৩ কাপ তরল দুধ
৪ টেবিল চামচ কাসটার্ড পাওডার
৩ টেবল চামচ কর্নফ্লাওয়ার
২ চা চামচ গুড়ো দুধ
১ কাপ হইপড ক্রিম
১/৩ কাপ কনডেন্স মিল্ক
১/২ চা চামচ হলুদ খাবার রং

প্রস্তুতপ্রণালী:

১. একটি পাত্রে তরল দুধ, গুড়ো দুধ, কর্নফ্লাওয়ার, খাবার রং ও কাস্টার্ড পাওডার ভালভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দিন। অল্প আচেঁ মিশ্রণ অনবরত নেড়ে চেড়ে ঘণ করুন। ভালোভাবে নাড়তে হবে যেনো দলা পেকে না থাকে। মিশ্রণ ঘন হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নিন।

২. একটি বাটিতে হইপড ক্রিম নিয়ে সেটি প্রথমে অল্প স্পিডে দুই মিনিট বিট করে নিন। দুই মিনিট পর সেখানে কনডেন্স মিল্ক দিয়ে আবারো বিট করুন।

৩. কাস্টার্ড এর মিশ্রণ হইপড ক্রিমে দেওয়ার আগে ঠান্ডা করে একবার বিট করে নিন। 

৪. এরপর কাস্টার্ড ও হইপড ক্রিম একে একে মিশিয়ে ভালোভাবে বিট করুন হাই স্পিডে। 

৫. মিশ্রণটি এবার মোল্ডে নিয়ে ফ্রিজে রেখে দিন কমপক্ষে ২২ ঘন্টা।

৬. পরিবেশনের আগে আইসক্রিমের উপরে পেস্তো বাদাম, কাঠ বাদাম দিয়ে সাজিয়ে নিন। 

স্ট্রোবেরি আইসক্রিম

উপকরণ:

১/২ কাপ স্ট্রোবেরি
১ কাপ হইপড ক্রিম
১/২ কনডেন্স মিল্ক
১ চা চামচ স্ট্রোবেরি এসেন্স

প্রস্তুতপ্রণালী:

১. কোনো প্রকার পানি ব্যবহার না করে স্ট্রোবেরি গুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।

২. প্রথম দুই মিনিট অল্প স্পিডে ক্রিম বিট করে নিতে হবে, এরপর এতে কনডেন্স মিল্ক এবং স্ট্রোবেরি পেস্ট ও এসেন্স মিশিয়ে ভালোভাবে বিট করতে হবে। বিট করা হয়ে গেলে আইসক্রিম বক্স বা মোল্ডে নিয়ে ফ্রিজে রেখে দিন কম পক্ষে ২০ ঘন্টা।

৩. পরিবেশনের আগে সৌন্দর্যের জন্যে উপরে স্ট্রোবেরি দিয়ে সাজিয়ে দিন।

ম্যাংগো আইসক্রিম




উপকরণ:

১ কাপ মিষ্টি আমের কুচি
১/৩ কনডেন্স মিল্ক
১ টেবিল চামচ গুড়ো দুধ
১/২ কাপ তরল দুধ
২ চা চামচ কর্নফ্লাওয়ার
১ কাপ হইপড ক্রিম
১/২ চা চামচ আমের এসেন্স
১ চা চামচ অরেঞ্জ ফুড কালার

প্রস্তুতপ্রণালী:

১. একটি ব্লেন্ডারে তরল দুধ, গুড়ো দুধ, আমের কুচি, খাবার রঙ, আমের এসেন্স দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন।

২. এরপর ব্লেন্ড করা মিশ্রণটি একটি পাত্রে নিয়ে তাতে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলার আগুন ধরিয়ে দিন। অল্প আচেঁ মিশ্রণটি অনবরত নেড়ে চেড়ে ঘন করে করুন। মিশ্রণ ঘন তখতখে হয়ে আসলে নামিয়ে একেবারে ঠান্ডা করে নিন।

৩. বাটিতে হইপড ক্রিম নিয়ে সেটিকে ভালোভাবে বিট করুন। ২ মিনিট বিট করার পর তাতে একে একে কনডেন্স মিল্ক ও ঘন আমের মিশ্রণটি ঢেলে দিন। ভালোভাবে বিট করা হয়ে গেলে আইসক্রিম বক্স কিংবা মোল্ডে নিয়ে ফ্রিজে রেখে দিন কম পক্ষে ২০ ঘন্টার জন্যে।

৪. ২০ ঘন্টা পর নামিয়ে মন মতো সাজিয়ে পরিবেশন করুন।

নোট: প্রতিটা আইসক্রিম রেসিপিতে আমি মিষ্টির পরিমাণ কমিয়ে বলেছি। আপনারা নিজ নিজ স্বাদের সাথে এডজাস্ট করে নিতে পারবেন।






Comments

Popular Posts